ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় নেতা শামীম আল-সাইফুল


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৫:৫৩

পটুয়াখালীর কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। রবিবার (১৩ জুন) দুপুরে তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ার কুড়িকানি গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে জেয়ারের পানিতে ডুবে যাওয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন ও  বানভাসি ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করেন। তিনি ভাঙা বাঁধ যাতে দ্রুত মেরামত করা হয় এজন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করবেন বলে ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বাস দেন। 

এ সময় মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুছা, সোহাগ হাওলাদার, রেজাউল করিম খোকন, তুহিন সহ স্থানীয় যবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সমুদ্রপাড়ের এই এলাকার রামনাবাদ চ্যানেলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙা বাঁধ দিয়ে গ্রামের পর গ্রাম জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। এসব গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন করবে- এমন প্রত্যাশা করছেন তিনি।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত