ভোলায় নৌকার পোস্টারে প্রধানমন্ত্রী'র নামের ভুল
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নামের বানান ভুল করে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের মনোনিত এক চেয়ারম্যান প্রার্থী। ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে, সমালোচনা এবং বানান ভুলের বিষয়টি টের পেয়ে পরে অবশ্য সকল পোস্টার তুলে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী।
এ ঘটনা ঘটেছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে। ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান। তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন কিন্তু তার নির্বাচনী পোস্টারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নামের বানান ভুল করেছেন। পোস্টারে ‘শেখ হাসিনার সালম নিন নৌকা মার্কায় ভোট দিন’। যেখানে শেখ ‘হাসিনার’ পরিবর্তে ‘শেখ হানিার’ লেখা হয়েছে।
এমন ভুল বানানের পোস্টার এখন ফেসবুকে ভাইরাল। আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সভাপতির নামের বানান ভুলের বিষয়টি শুধু ইউনিয়নে নয়, পুরো জেলায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান বলেন, আমি শহরের একটি প্রেসে ২০ হাজার পোস্টারের অর্ডার দিয়েছিলাম, তারা নামের বানান ভুল করেছে। বিষয়টি যখন টের পেয়েছি, তখন ওই সব পোস্টার তুলে নেয়া হয়েছে, পুনরায় সংশোধন করে নতুন পোস্টার ছাপানো হয়েছে। সেগুলো বুধবার (২২ ডিসেম্বর) পুরো ইউনিয়ন লাগানো হয়েছে।
করতে পারি? আমি এই ভুল করিনি, প্রেস করেছে, তাদের ভুল হয়েছে। আমি সংশোধন করেছি।উল্লেখ্য, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদরের ১২ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান