ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৩-১২-২০২১ বিকাল ৬:১১
ফেনীর দাগনভূঞা উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন  ২০২১ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী,  রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বিকেলে আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহী'র সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী ৪ বিজিবির লে. কর্নেল আবদুর রহিম, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রার্থীদের মাঝে বক্তব্য দেন জায়লস্কর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান  প্রার্থী মামুনুর রশিদ মিলন, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন ও জনপ্রতিনিধি। 
 
প্রধান অতিথির বক্তব্য বলেন, দাগনভূঞা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ প্রার্থী ও ভোটারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা