জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল জোয়াদ্দার
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের শৈলকূপা উপজেলার ৫ নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক,মানবতার উজ্জ্বল নক্ষত্র, গরিবের বন্ধু,৫ নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম বাবলু জোয়াদ্দার।
তিনি তার রাজনৈতিক জীবনে জনসেবার কারণে সকল শ্রেণী, পেশার মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
অনুসন্ধান মূলক পর্যবেক্ষণ সুত্রে দেখা যায়,৫নং কাঁচেরকোল ইউনিয়নের উন্নয়নের রুপকার হিসেবে সকলেই একত্রিত হয়ে দল মত নির্বিশেষে কাজ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বাবলু জোয়ারদা এর আনারস মার্কার পক্ষে।
জনজরিপে দেখা যায়, বর্তমান অবস্থায় ৫নং কাঁচেরকোল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আনারস মার্কার পক্ষে ব্যাপক জন-জোয়ারের সৃষ্টি হয়েছে। বর্তমান অবস্থায় আনারস মার্কার জনপ্রিয়তার অবস্থান ৮৫% এর উপরে এবং দিনে দিনে এর গতি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে।
এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (বাবলু জোয়াদ্দার )বলেন,আমি জনগনের ভালবাসায় সিক্ত,জনগন আমাকে ভালবেসে আমার পক্ষে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,আমাকে যদি জনগন নির্বাচিত করে,তাহলে আমি নির্বাচিত হয়ে ৫নং কাঁচেরকোল ইউনিয়নকে একটি আধুনিক রােল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবাে ইউনিয়ন বাসীকে।
আমার স্বপ্ন আমার ইউনিয়নে সকল বঞ্চিত,নিষ্পেষিত অসহায় মানুষের সুখ ও দুঃখের সাথী হয়ে ইউনিয়ন বাসীর সেবা করা । আমি আপনাদের সন্তান আপনাদের দোয়া, সমর্থন হিসেবে আমার আনারস মার্কা প্রতীকে ভোট চাই। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে ৫নং কাঁচেরকোল ইউনিয়নের সার্বিক উন্নয়ন,লেখাপড়া ও খেলাধুলার মান উন্নয়ন সহ একটি মাদক,জুয়া,সুদ ও ঘুষ মুক্ত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
Link Copied