ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৪-১২-২০২১ দুপুর ১:৮

অনুর্ধ্ব-১৯ বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপ-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল হোসেন পিপিএম (বার)। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পিপিএম (বার), চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক ক্রীড়াবীদ এনামুল হক খন্দকার, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা প্রমুখ। 

ফাইনাল খেলায় বালিকাতে খাগড়াছড়ি ২৯ পয়েন্ট পেয়ে কুমিল্লাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালকে কুমিল্লা ২৮ পয়েন্ট পেয়ে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

জেলা প্রশাসক বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামীতেও আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্ট যাতে চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়, সেজন্য সকলের প্রতি আহবান জানান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন