ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের কাঞ্চনপুরে যুবলীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৪-১২-২০২১ বিকাল ৫:২৫

আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়নের মালুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভা উদ্বােধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৌড়ি এম রউফ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আজিম খান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাঞ্চনপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গাজী বনি ইসলাম রূপক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মন্ডল, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ- সভাপতি প্রদীপ অধিকারী প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ গায়ানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে বিজয়ের জন্য একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানান এবং পদ্মা ভাঙন রোধে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সার্বিক সহযোগীতা কামনা করেন।

 

সভায় কাঞ্চনপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ