ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে দালাল চক্রের ১০ সদস্য আটক


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৬:১

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের হয়রনি রোধে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় হাতেনাতে দালাল চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। রোববার (১৩ জুন) দুপুরে রমেক হাসপাতাল ক্যাম্পাসে সা‍ঁড়াশি এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- মোরশেদ আলম (২৪), মাসুদ শাহ (২৭), মিজানুর রহমান (৩৫), মাহবুব আলম (৩৪), আশরাফুল ইসলাম (৩২), উত্তম কুমার (২৩), আপন কুমার (২৩), রিফাতুল ইসলাম (২১), উজ্জ্বল রায় (২৪) ও কমল রায় (২৩)। এদের বেশির ভাগ পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী ও রংপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে দুজন নিজেদের মানবাধিকার কর্মী দাবি করলেও পরিচয় নিশ্চিত করতে না পারায় তাদেরও আটক করা হয়।

দালাল নির্মুল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা এন্ড প্রেস) ফারুক আহমেদ। তিনি জানান, রমেক হাসপাতালের জরুরী বিভাগে প্রায়ই রোগীরা হয়রানির শিকার হন। সেখানকার দালাল চক্রের সক্রিয় সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন। রোববার দুপুরে অভিযান চালিয়ে সেখান থেকে রোগীদের টানা-হেঁচড়া করা অবস্থায় হাতেনাতে ১০ জনকে আটক করা হয়।দালাল চক্রের এসব সদস্য দীর্ঘদিন থেকে হাসপাতালের স্টাফদের সাথে যোগসাজোসে সাধারণ রোগীদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, রোগী পরিবহনের ট্রলির জন্য অবৈধ ফি আদায় সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নমুনা সংগ্রহের নামে অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় মায়ের চিকিকৎসার জন্য হাসপাতালে এসে কর্মচারি ও দালালদের হাতে মার খেয়ে আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াজ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় শুরু হলে নড়েচড়ে বসেছে পুলিশ।শিক্ষার্থী হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিরবার রংপুর নগরীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজ মানববন্ধন সমাবেশ করেছেন। ওই ঘটনার প্রতিবাদ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রক্ষার দাবিতে সোমবার (১৪ জুন)বিকেলে প্রতিবাদী রংপুরবাসীর ব্যানারে হাসপাতাল অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে।  

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম