ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বরগুনায় পৌঁছেছে ৩৭ লাশ, শনাক্ত ৫


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১২-২০২১ সকাল ৯:১১

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বরগুনার ৩৭ যাত্রীর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পৌঁছেছে। এদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে, ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহগুলো ঝালকাঠি থেকে বরগুনায় পৌঁছায়।

জেলা প্রশাসন মরদেহ বুঝে নেওয়ার সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরিচয় শনাক্ত হওয়া যে মরদেহটি এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি সেটি বরগুনা সদরের পরিরখাল এলাকার জাহানারা বেগমের। মরদেহটি শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বরগুনা সদর হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। জাহানারার স্বজনরা বলেন, লাশ শনাক্ত করতে পেরেছি। নিজেরা নিয়ে দাফন-কাফনের ব্যবস্থা করব।

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, লাশগুলো রাতে বরগুনা হাসপাতালের মর্গে রাখা হবে। সকাল ১০টা পর্যন্ত লাশ শনাক্তকরণের জন্য রাখা হবে। যে মৃতদেহগুলো শনাক্ত করা যাবে না সেগুলো সরকারি নিয়ম অনুসারে দাফন করা হবে।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করার জন্য স্বজনদের অনুরোধ জানানো হচ্ছে। 

লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনায় কন্ট্রোল রুম খোলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কন্ট্রোল রুমের মোবাইল নাম্বারটি হলো ০১৭১৬৭০০২৭০ এবং ফোন নাম্বার ০২৪৭৮৮৮৬২৪৮। 

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার