চৌদ্দগ্রামের কনকাপৈতে চেয়ারম্যান প্রার্থীর পিতার উপর হামলা
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাশেদের পিতা সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক সহ চশমা মার্কার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত বাজারে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কনকাপৈত ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক রাশেদ লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় আমার নির্বাচনী প্রতিপক্ষের নির্দেশে স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা দুর্বত্তরা আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ আরো কয়েকজনের উপর হামলা চালিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত