শাহজাদপুরে নির্বাচনের আগের দিন ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাইদুল ইসলাম (৩৭) নামের একজন ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। সাইদুল ইসলাম নরিনা দক্ষিণ পাড়ার মৃত আজিজুল হক সর্দারের পুত্র ও ১নং ওয়ার্ডের মোড়গ মার্কা প্রতিকের প্রার্থী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। জানা যায়, শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে উপজেলার ১২নং নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়গ মার্কা প্রতিকে নির্বাচন অংশ নিয়েছিলেন সাইদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন