ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এলাকার উন্নয়ন ও মানব কল্যাণে কাজ করার শ্রুতিশ্রুতিতে


রফিকুল ইসলাম  photo রফিকুল ইসলাম
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৪:১২

 মানব কল্যাণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রতি নিয়ে ঢাকাস্থ মোড়লগঞ্জ সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। 
রাজধানীর পুরানা পল্টনের বীর উত্তম গাজী গোলাম দস্তগীর রোডের ৩৭/২ প্রীতম জামান টাওয়ারের  ৭ম তলায়  এ স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগের হাট ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল ইসলাম মিলন। সমিতির অন্যতম পৃষ্ঠপোষক ও সভাপতি ড.মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিকদার মোঃ আলা উদ্দিন, মোড়লগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম রেজা,সাধারণ সম্পদক মোঃ মাসুম বিল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বেশ কিছু মেধাবি ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। 
বক্তরা বলেন, সমিতির সভাপতি  ড. মোঃ সহিদুল ইসলামের একান্ত আন্তরিকতায় এবং পৃষ্ঠপোষকতায় আজকের এ কার্যালয় ক্রয় করে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তার আন্তরিকতা ছাড়া এটা কোনভাবেই সম্ভব ছিলো না। বক্তারা আরো বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে  পালন করার পরও একজন মানুষ যে এলাকার জন্য অবদান রেখে যেতে পারেন তার উজ্জল দৃষ্টান্ত হচ্ছেন ড. মোঃ সহিদুল ইসলাম। 
বক্তারা ভবিষ্যতেও তার নেতৃত্বে সমিতির মানবিক সব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  সভাপতির বক্তব্যে ড. মোঃ  সহিদুল ইসলাম বলেন, আমি আজীবন এ সমিতির যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থেকে কাজ করে যাওয়ার চেষ্টা করবো। উল্লেখ্য, ড. সহিদুল ইসলাম বর্তমানে কাস্টমস এক্সসাইজ  এন্ড ভ্যাট আপিলাত এর প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।  

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়