ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জাবি বিতর্ক সংগঠন জেইউডিওর সভাপতি ফারহান, সম্পাদক সৌরভ


মাজহার তাহমিদ, জাবি photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ৩:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ফারহান আনজুম করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৪৬ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জিল্লাল হোসাইন সৌরভ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (প্রশাসন) নূর আহম্মদ হোসেন বিন্দু, সহ -সভাপতি (বাংলা) তাপসী দে প্রাপ্তি, সহ-সভাপতি (ইংরেজি) জাফর ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) মনিকা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) রাতুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) সবুজ আহমেদ।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিতা চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহার তাহমিদ, অনুষ্ঠান সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাকীব, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে. এম. মেহরাব হোসেন সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারিম আহসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রেদোয়ান আহমেদ ও প্রেস ও মিডিয়া সম্পাদক জাহিদ ইকবাল নাবিল।

সংগঠনটির ইংরেজি সেশন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা সাকি ও ইংলিশ ফোরাম কো-অরডিনেটর জাফর ইমাম। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শফি মাহমুদ সাগর, রোকেয়া আশা ও তাসফিয়া আফরিন ফারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাহারা আক্তার লিমা, লামিয়া ইসলাম প্রত্যাশা ও আবু তৌহিদ মো. সিয়াম এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্য পদে সাব্বির আহমেদ, সাইমুম মৌসুমী বৃষ্টি ও তাসিন নাসিরের নাম ঘোষণা করা হয়।

১৬তম বর্ষপূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেইউডিওর মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান বলেন, জেইউডিও সবসময়ই বিভিন্ন আয়োজনের মাধ্যমে নিজেরাই নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

জেইউডিওর উপদেষ্টা অধ্যাপক ড. আলমগীর কবির বলেন, জেইউডিও প্রতিবছরই নতুন নতুন বিতার্কিক এবং দক্ষ কিছু সংগঠক তৈরি করে যাচ্ছে। ১৬ বছরের সুষ্ঠু ধারাবাহিকতায় এবারও তারা একটি সুশৃঙ্খল কার্যনির্বাহী পরিষদ কমিটি ঘোষণা করতে পেরেছে। আশা করি নতুন দায়িত্ব গ্রহণকারীদের হাত ধরে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করবে।

জামান / জামান

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি