ধামরাইয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন
ধামরাইয়ে নবনির্বাচিত ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এর আগে গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধামরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগনদের শপথবাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, আমতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আরিফ হোসেন, বালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।
জামান / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ