ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা ১৪, স্বতন্ত্র ৬ প্রার্থী বিজয়ী
নানা ঘটনার মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন।ঠাকুরগাঁওয়ে এবার ১৪টিতে নৌকা মার্কার প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন- গড়েয়া-রইছউদ্দিন সাজু(নৌকা),বেগুন বাড়ি-বনি আমীন(নৌকা),নারগুন-শেরেকুল ইসলাম(নৌকা), মোহাম্মদপুর মোঃ সোহাগ(নৌকা),রায়পুর-নূরুল ইসলাম(নৌকা), আউলিয়াপুর-আতিকুর রহমান নজূ(নৌকা), রুহিয়া-মমিনুল ইসলাম বাবু(নৌকা), রুহিয়া পশ্চিম-অনিল চন্দ্র সেন(নৌকা), আখানগর- রোমান বাদশা(নৌকা), রাজাগাও-খাদেমুল ইসলাম(নৌকা),ঢোলার হাট- অখিল চন্দ্র রায়(নৌকা), শুখান পুখুরী-আনিসুর রহমান(নৌকা),জগন্নাথপুর -মোস্তাফিজুর রহমান লিটন(স্বতন্ত্র) বালিয়া- জুলফিকার আলী ভুট্টু চৌধুরী (স্বতন্ত্র), সালন্দর-ফজলে এলাহী মুকুট চৌধুরী(স্বতন্ত্র),আকচা-সুব্রত কুমার বর্মন(নৌকা),রহিমানপুর-আব্দুল হান্নান হান্নু (স্বতন্ত্র) চিলারং-ফজলুল হক(স্বতন্ত্র), দেবীপুর-মোয়াজ্জেম হোসেন(নৌকা), জামালপুর-এসএম মোস্তাক(স্বতন্ত্র) প্রার্থীরা জয়লাভ করেছেন।
নির্বাচন হওয়া সকল ইউনিয়নের প্রিজাইডিং অফিসাররা বলেন অনেক সুষ্ঠু পরিবেশে আমরা ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঠাকুরগাঁও সদর থানা ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অন্যদিকে মনুরহাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডে
সদস্য প্রার্থী বাবলুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোটকেন্দ্র ১৮৮টি।
জামান / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ