মোড়েলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুল দিয়ে পারাপারে দুর্ভোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্র ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ পুলের কারণে এলাকার শত শত মানুষ পারাপারে দুর্ভোগ পোহাচ্ছে। পুলটি সংস্কার কিংবা পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া না হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রামচন্দ্রপুর-গড়ঘাটা গ্রামের সংযোগ খালের উপর নির্মিত এ পুলটি দীর্ঘ কয়েকবছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এ পুল দিয়ে শত শত লোক যাতায়াত করে। পুলটি পেরোলেই রয়েছে জামে মসজিদ, যেখানে প্রতিদিন মুসুল্লিরা নামাজ পড়তে এ পুল পেরিয়ে আসতে হয়। পুলের স্লাবগুলো ভেঙে ভেঙে পড়ছে। পুলের লোহার সামগ্রীগুলোও নড়বড়ে হয়ে গেছে। পুলটি পূর্ব পাশের অংশ দেবে গেছে।
এ পুলের উভয় পাড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, পোস্ট অফিস, হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও হাট-বাজার। প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এ পুল দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে।
রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম পুলটি সংস্কারের আশ্বাস দিয়ে বলেন, পুলটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
জামান / জামান
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত