ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

চৌদ্দগ্রামে ১০ ইউপিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র জয়ী


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ৪:২৫

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নের ১০টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত দুইজন চেয়ারম্যান সহ মোট দশজন ও স্বতন্ত্র দুজন চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- ১নং কাশিনগর ইউনিয়নে মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে প্রভাষক নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৪নং শ্রীপুরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শাহজালাল মজুমদার, ৫নং শুভপুরে আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, ৬নং ঘোলপাশায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ কে খোকন, ৮নং মুন্সীরহাটে মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে জাফর ইকবাল, ১০নং বাতিসায় কাজী ফখরুল আলম ফরহাদ, ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে হাজী জানে আলম ভূঁইয়া। স্বতন্ত্র নির্বাচত চেয়ারম্যানরা হলেন, উপজেলার ১১নং চিওড়া ইউনিয়নে আবু তাহের ও ১২নং গুনবতী ইউপিতে মোস্তফা কামাল।

এবার ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলো দেখার মত। সকালে উপজেলার পোটকরা কেন্দ্রে বৃদ্ধ সালামত উল্লাহ্, মরকটা কেন্দ্রে ছামেনা বেগম ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের জানান, এত সুন্দরভাবে ভোট দিতে পারবো স্বপ্নেও ভাবিনি। কোন প্রকার ঝামেলা ছাড়া লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারায় ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / জামান

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা