ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের বেহাল দশা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ৪:৩৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক গহিরা-হেঁয়াকো। গত দুই বছর ধরে খানাখন্দে ভরে আছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কটি প্রশস্তকরণসহ ব্রিজ, কালভার্ট, ইউড্রেন ইত্যাদি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠেছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। 

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের ১০৬ কোটি টাকা ব্যয়ে গহিরা-হেঁয়াকো সড়ক সংস্কারের কাজ পেয়েছে যৌথভাবে আল আমিন কন্সট্রাকশন ও এম.এ.এইচ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করছে সাইফ পাওয়ার টেক নামে একটি প্রতিষ্ঠান। তারা ২০২০ সালের প্রথম দিকে কাজ শুরু করে। চলিত বছরের জুনে কাজ শেষ করার কথা থাকলেও নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে সিংহভাগ কাজ শেষ করতে পারেনি। 

সড়কের এ বেহাল দশা নিয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী জাহেদ মির্জা ক্ষোভের সঙ্গে বলেন, কবে শেষ হবে এই সড়কের কাজ? প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে এই সড়কে যান চলাচল করে। প্রতিদিন কত বয়স্ক মানুষ, রোগী এই রাস্তা দিয়ে মারাত্মক বিপদ নিয়ে চলাচল করে। 

ডেপুটি প্রজেক্ট ম্যানেজার রাসেল বলেন, আমরা আবারো ২০২২ সালের জুন পর্যন্ত সময় বাড়িয়েছি। ২৪ কিলোমিটারের এই সড়কের গহিরা অংশে শুধুমাত্র ৪ কিলোমিটার কার্পেটিং শেষ হয়েছে। ব্রিজ, কালভার্টসহ অন্যান্য কাজ প্রায় ৮০ শতাংশ শেষ। জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। 

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ঠিকাদারের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। তাদের সতর্ক করা হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার