আড়াই দিনেই ক্যারিবীয়দের হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
নিজেদের ঘরের মাঠে বিব্রতকর এক পরাজয়ের সম্মুখীন হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আড়াই দিনও খেলতে পারেনি ক্যারিবীয়রা। মাত্র সাত সেশনেই ম্যাচ জিতে নিয়েছে প্রোটিয়ারা।
সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংস ও ৬৩ রানের ব্যবধানে জিতে সিরিজে লিড নিয়েছে সফরকারি দক্ষিণ আফ্রিকা। শনিবার ম্যাচের তৃতীয় দিন মাত্র ৩৪ ওভার খেলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলে করেছে মোটে ২৫৯ রান।
ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে গুটিয়ে গিয়েই মূলত ইনিংস পরাজয়ের শঙ্কা জাগায় ওয়েস্ট ইন্ডিজ। পরে কুইন্টন ডি ককের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে ৩২২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা, লিড দাঁড়ায় ২২৫ রানের।
বড় লিডের নিচে চাপা পড়ে দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয়দিনই মূলত নিশ্চিত হয়ে যায় তাদের পরাজয়। দিনের শেষ বিকেলে খেলতে নেমে মাত্র ৫১ রানেই ৪ উইকেট হারায় তারা। পরে ৩০ ওভারে ৪ উইকেটেই ৮২ রান নিয়েই শেষ করে দিনের খেলা।
শনিবার ম্যাচের তৃতীয় দিন বাকি ৬ উইকেট তুলে নিতে খুব বেশি সময় নেননি কাগিসো রাবাদা, এনরিচ নর্টজেরা। দিনের মাত্র ৩৪ ওভারের মধ্যে আর ৮০ রান যোগ করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন রস্টোন চেজ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রাবাদা, নর্টজের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া লুঙ্গি এনগিডি এবার কোনো সাফল্য পাননি। একমাত্র ইনিংসে অপরাজিত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডি কক।
কফিল / কফিল
পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান
বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চারবারের চ্যাম্পিয়নরা
তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের
লড়াই জমিয়েও শেষ ম্যাচ হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত
৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৪
ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-১ গোলের ড্র
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ
শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন
কানাডা–বসনিয়া ম্যাচে রোমাঞ্চকর ড্র, দুই দলেরই ১ পয়েন্ট
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প