তাহিরপুর সীমান্তে মাদকসহ ব্যবসায়ী আটক
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলেন তাহিরপুর উপজেলার সীমান্ত জনপদ লালঘাট গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রমজান আলী (৩৫)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চারাগাঁও বিজিবি ক্যাম্পের একটি চৌকস টিম হাবিলদার নিশিকান্ত দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চারাগাঁও সীমান্ত জনপদ থেকে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখার প্রায় ৪৫০ ফুট বাংলাদেশের অভ্যন্তর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২ বোতল অফিসার চয়েস মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied