ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ভিকির বাইকে ঘুরে বেড়াচ্ছেন সারা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১১:৩৬

কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। এক মাস না হতেই সারা আলি খানকে বাইকের পেছনে বসিয়ে বেরিয়ে পড়লেন ভিকি। বিয়ের পর অন্যজনের সঙ্গে। তাই তো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। ওই ভিডিওতে দেখা গেছে, জনবহুল এক রাস্তায় ভিকি বাইক চালাচ্ছেন। তার পেছনে বসে আছেন সারা।

ভিডিওটি নিয়ে জল্পনাও শুরু করে দিয়েছেন নেটিজেনরা। তবে এ ভিডিও ভিকি বা সারা কারোরই বাস্তব জীবনের জন্য নয়। পুরোটাই রিল লাইফ। লুকা ছুপি ২-তে কাজ করছেন ভিকি ও সারা। সেই ছবির শুটিংয়েই ভিকি ও সারাকে বাইকে চড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ভিডিওটি সোশ্যালে মুহূর্তে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরে শুটিং করার সময়েই তারা ক্যামেরাবন্দি হয়েছেন। ভিকিকে জিন্স প্যান্টের সঙ্গে একটি সবুজ টিশার্ট ও মাফলার পরে থাকতে দেখা গেছে। অন্যদিকে সারার পরনে হলুদ শাড়ি। লুক দেখে আন্দাজ করা যায়, মধ্যবিত্ত পরিবারের যুগলের চরিত্রে দেখা যাবে তাদের।

সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ‘অতরঙ্গি রে’। ছবিতে তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ। ছবিটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। সারার অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। অন্যদিকে ভিকি কৌশল সদ্য বিয়ে করে সংসার পেতেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। বিয়ের পরে হানিমুনও সেরে এসেছে নবদম্পতি। রাজস্থানের রাজকীয় রিসোর্টে বিয়ের আসর বসেছিল। কিন্তু ওমিক্রনের কারণে বিয়েতে কেবল উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়রা। তাই শোনা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মুম্বাইতে একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। সেখানে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন।

প্রথম থেকেই বিয়ের বিষয়টি গোপন করে রেখেছিলেন দুই তারকা। কিন্তু জল্পনা ছিল প্রথম থেকেই তুঙ্গে। বিয়ের পরে নিজেরাই ছবি শেয়ার করেন ভিকি ও ক্যাটরিনা। ছবির ক্যাপশনে নবদম্পতি লেখেন, ‘যা কিছু এবং যারা আমাদের দুজনকে এক করেছে এ সুন্দর মুহূর্তের জন্য সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। তাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

কাজের দিক থেকে ভিকির শেষ মুক্তি প্রাপ্ত ছবি সর্দার উধম। অন্যদিকে ক্যাটরিনা ব্যস্ত আসন্ন ছবি টাইগার থ্রি নিয়ে। বিয়ের আগেই মুক্তি পেয়েছিল তার ছবি সূর্যবংশী।

এমএসএম / এমএসএম

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

ব্র্যান্ড জগতে নতুন ভাবে উপস্থাপন করলেন ফারিহা

প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা”

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

নিজের কাজ দিয়েই জায়গা করে নিচ্ছেন পরশমণি

কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’