ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পিএসসির সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র দিবে সাংবাদিক : প্রধান শিক্ষক


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১২:৪০
শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদের সাথে অশোভন আচরণ এবং শিক্ষার্থীদের পিএসসি সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহারের বিরুদ্ধে।  
 
গত ২৬ ডিসেম্বর সকালে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ ও ২০২১ সালের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সার্টিফিকেট ও প্রত্যয়নপত্রের জন্য প্রধান শিক্ষক নুরুন নাহারের কাছে গেলে তিনি সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র না দিয়ে অশালীন ভাষায় গালাগালি করেন শিক্ষার্থীদের। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের বলেন, পিএসসির সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র সাংবাদিক সাবজল দেবে বলে সকল শিক্ষার্থীকে পাঠিয়ে দেন সাংবাদিক সাবজল হোসাইনের বাসায়। এমন অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
 
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সাবজল ও তার পরিবারসহ দু‍ই শতাধিক মানুষ। এদিকে এমন ঘটনা নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
 
২০১৯ সালে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাদিম মিয়া জানায়, আমি প্রত্যয়নপত্রের জন্য গতকাল প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম। উনার কাছে প্রত্যয়নপত্র চাইলে উনি রাগান্বিত হয়ে গালাগালি করেন এবং বলেন তদের গ্রামে যে সাংবাদিক আছে তার কাছে যা প্রত্যয়নপত্র ও সার্টিফিকেট পাবি। নাদিম আরো জানায়, সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র ছড়া ষষ্ট শ্রেণিতে ভর্তি হতে পারছে না সে।
 
শিক্ষার্থী মাজরিয়া আক্তার জানায়, আমি ও আমার ভাই সালেমুন ২০১৯ সালে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করে ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই ষষ্ট শ্রেণিতে। কিছুদিন পর আমি অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হব। এখন পর্যন্ত ম্যাডাম আমাদের পিএসসির সার্টিফিকেট দেননি। প্রথমে উনি ৪০০ টাকা দাবি করেন। পরে বিষয়টি মিডিয়ায় জানাজানি হলে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর যতবারই সার্টিফিকেটের জন্য ম্যাডামের দারস্থ হই ততবারই গালাগালি করে সাংবাদিকের কাছে যাও বলে তাড়িয়ে দেন। আমরা বারবারই হতাশ হয়ে ফিরে এসেছি।
 
শুধু মাজরিয়া ও সালেমুনই নয়, ২০১৯-২০২০ সালের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৪০ শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের এমন অভিযোগ। প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র/পিএসসি সার্টিফিকেট ছড়া ২০২১ সালে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ট শ্রেণিতে ভর্তি করা যাচ্ছে বলে জানান অভিভাবকরা।
 
শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসীসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে শিক্ষার্থীদের সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র দেয়াসহ ওই প্রধান শিক্ষক নুরুন নাহারকে বহিষ্কার করার জোর দাবি জানান তারা।
 
২০১৯ সালে ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুন নাহার সার্টিফিকেট নিয়ে বাণিজ্য, স্লিপ গ্র্যান্ট, ক্ষুদ্র মেরামতের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। আর এমন দুর্নীতির বিরুদ্ধে দৈনিক সকালের সময় পত্রিকাসহ অসংখ্য পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করছেন বলে মনে করেন সাংবাদিক সাবজল।
 
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক নুরুন নাহারের মুঠোফোনে একাধিকবার কল করেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
এবিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাইয়েদ বলেন, সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র দেয়ার এখতিয়ার প্রধান শিক্ষকের, সাংবাদিকের নয়। উনি কী কারণে সাংবাদিকের কাছে শিক্ষার্থীদের পাঠিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের হয়রানি করছেন এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও সার্টিফিকেটের জন্য শিক্ষার্থীদের কাছে টাকা চাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে। অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
নোট-ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ, ঘুষ ও শিক্ষার্থীদের হয়রানিসহ সমস্ত তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা