ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব নির্বাচন

মানিক আকবর সভাপতি, কামরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পিপুল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১:৩৪
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যালয়ে সকল সদস্যের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক হযেছেন মাই টিভি ও যুগান্তর প্রতিনিধি ইকরামুল হক পিপুল। 
 
আগামী ২০২২-২৩ সালের দ্বিবার্ষিক মেয়াদে নতুন এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শরীফ উদ্দীন (মানব কণ্ঠ ও শীর্ষ নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি (দৈনিক আকাশ খবর), সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক পিপুল (মাই টিভি ও যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক নাসির উদ্দীন জোয়ার্দ্দার (দৈনিক সন্ধ্যাবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিসান আহমেদ (ডিবিসি নিউজ ও বাংলানিউজ২৪.কম), ক্রীড়া সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (সিটি নিউজ)।
 
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহার আলী, জাহিদুল ইসলাম ও শামসুজ্জোহা পলাশ। আগামী ১ জানুয়ারি নতুন এ কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার