সালমানের সঙ্গে সবসময় আমার দুর্দান্ত সময় কাটে: সানি লিওন
পর্ন দুনিয়ার সুপারস্টার ছিলেন সানি লিওন। সেখান থেকে ইউটার্ন নিয়ে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। নিজের অভিনয়ের মধ্য দিয়ে নীল জগতের অভিনেত্রী থেকে সিনেমার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নাম। পেয়েছেন খ্যাতি, যশ ও সম্মান।
সঞ্জয় দত্ত আয়োজিত রিয়েলিটি শো ‘বিগ বস ৫’- এর হোস্টিংয়ের মধ্যে দিয়ে ভারতীয় শোবিজে যাত্রা শুরু করেন সানি। এরপর সানি বেশ কয়েকটি শো দিয়ে নজর কাড়েন। ‘জিসম টু’ দিয়ে নাম লেখান সিনেমায়। আরও বেশ কিছু সিনেমা দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। কাজ করছেন এখনো।
কিছুদিন আগে অভিনেত্রী তার সর্বশেষ গান ‘মধুবন’র প্রচার করতে সালমানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৫’- তে উপস্থিত হয়েছিলেন। সেখানে সালমানের সাথে খুনসুটিতে মেতে উঠেন সানি। ভাইজানের সাথে তার রসায়ন দেখে ভক্তরা তাদের একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফের সাথে সাম্প্রতিক এক কথোপকথনে সানি ভক্তদের ইচ্ছে নিয়ে বলেন, ‘প্রথমত এটি আমার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার হবে। বছরের পর বছর ধরে আমি শিখেছি খুব বেশ প্রত্যাশা না করা। ভাগ্যে যদি থাকে একদিন সালমানের সঙ্গে কাজ করবো। তিনি খুব বড় মনের মানুষ এবং সত্যিকারের সুপারস্টার।’
সালমান খানের সাথে তার বন্ধুত্ব সম্পর্কে জানতে চাইলে সানি লিওন বলেন, ‘আমরা একে অপরকে দেখে সবসময় খুশি হই। যখন আমরা সেটে এবং ক্যামেরার সামনে থাকি তখন আমাদের খুব ভালো সময় কাটে। ক্যামেরা বন্ধ থাকলেও আমরা মজা করতেই থাকি।’
বেবি ডল খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমার জন্য তার চারপাশে থাকাটা কেবল আনন্দের এবং আমাদের সবসময় দুর্দান্ত সময় কাটে।’
বলিউডে পা রাখার পর থেকেই সানি লিওন পাশে পেয়েছেন বলিউড ভাইজান সালমান খানকে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল