পাবনার জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ আওয়ামী লীগ নেতা এম সাইদুল হক চুন্নুর ইন্তেকাল
পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের ভায়রা ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি মাহবুব উল আলম মুকুল হলেন শ্যালক।
মাহবুব উল আলম জানান, সাইদুল হক চুন্নু দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৬ ডিসেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাদ জোহর শহরের শালগাড়িয়া মহল্লায় বাংলাদেশ ঈদগাহ মাঠে জানাজা শেষে পাবনার আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইদুল হক চুন্নু চিত্রজগতের কিংবদন্তি সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতিও ছিলেন। জেলার শিল্প-সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি ছিল উল্লেখযোগ্য।
সাইদুল হক চুন্নুর মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত