রফিকুল ও শফিকুল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মসজিদ-মাদ্রাসাকে কেন্দ্র করে ময়মনসিংহ সদরের ৫নং চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আলী আকবরের নিহত দুই ছেলে রফিকুল ও শফিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুদ্দিন আহম্মেদ বকুল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ময়মনসিংহ সদর কোতোয়ালি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ সারোয়ার সরকার, নিহত শফিকুল ও রফিকুল ইসলামের পিতা মো. আলী আকবর, মাতা রাশিদা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ১০ ডিসেম্বর শুক্রবার সকালে বুলবুল, পুইট্টা সাঈদ, হাশিম মেম্বার, সবুজ, হারুন, রনি, আজিজুল, রবিন, লোকমান, শাহ-আলম, রাসেদুল, আব্দুস সালাম সুতু, নজরুল ব্যাপারী, মক্কু আলী গং প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে রফিকুল ও শফিকুলকে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসীর পক্ষ থেকে এরকম নৃশংস হত্যার তীব্র নিন্দা ও অন্যান্য জড়িত আসামিদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। মানববন্ধন শেষে সিরতা ইউনিয়নের সর্বস্তরের অংশগ্রহণকারী জনগণ বিক্ষোভ মিছিল বের করেন।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড