ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে আগুনে পুড়ল এক্সেসরিজের দোকানসহ বসতঘর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৩:৩৪
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকান ও গোডাউনসহ বেশ কয়েকটি বসতঘর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মহানগরীর কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় রমজান আলীর বন্ধ থাকা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা একটি গোডাউনসহ বেশ কয়েকটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট  প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার