ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাসপাতালে স্বাভাবিক প্রসব উৎসাহিতকরণে নবজাতকদের উপহারসামগ্রী বিতরণ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৩-৬-২০২১ রাত ১১:৩১
হাসপাতালে স্বাভাবিক প্রসব উৎসাহিতকরণে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে এ উপহারসামগ্রী দুই নবজাতকের মায়ের হাতে তুলে দেন এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন। উপহারসামগ্রীর মধ্যে ছিল একটি মশারি এবং নবজাতকের পরিধানের জন্য কিছু কাপড়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিয়া আলম, মেডিকেল অফিসার ডা. নূর-ই-আলম খুশরোজ আহম্মেদ, ডেন্টাল সার্জন ডা. সাজেদুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতালে গর্ভবতী মায়েদের সিজারের পরিবর্তে স্বাভাবিক সন্তান প্রসবে প্রধান্য দেয়া হচ্ছে। গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব বলতে নরমাল ডেলিভারিকেই বোঝায়। আগে সন্তান জন্মদানের জন্য নরমাল ডেলিভারিই ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে সন্তান জন্মদান বহুগুণে বেড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ফলে একজন মাকে সারাজীবন ভয়াবহ পরিণতির মধ্যদিয়ে জীবন পার করতে হয়, যা স্বাভাবিক জীবনের পরিপন্থী। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার।
 
তিনি আরো বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব রকম ব্যবস্থা রয়েছে। গর্ভবতী মায়েদের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন মিডওয়াইফ নার্সসহ কয়েকজন সিনিয়র নার্স রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমনকি যদি কনো গর্ভবতী মায়ের স্বাভাবিক প্রসবের সময় কোনো সমস্যা হয় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠাতে অ্যাম্বুলেন্স পর্যন্ত ফ্রি ব্যবস্থা রয়েছে। বর্তমানে প্রতি মাসে ৫০-৬০ জন গর্ভবতী মায়ের স্বাভাবিক প্রসব করানো হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। পরবর্তীতে শতাধিক স্বাভাবিক প্রসবের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার