দৌলতখানে সন্তান প্রসবের এক ঘণ্টা পর কেন্দ্রে পরীক্ষার্থী
ভোলার দৌলতখানে সন্তান প্রসবের এক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সমাজকর্ম পরীক্ষায় অংশ নেয় সে। সাদিয়া আক্তার উপজেলার আলী আশরাফ কলেজের শিক্ষার্থী। বাল্যবিবাহ ও সন্তান প্রসব তাকে পরীক্ষা দেয়া থেকে বিরত রাখতে পারেনি।
জানা যায়, সাদিয়া আক্তার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন কাজির মেয়ে। এসএসসি পরীক্ষায় পাস করার পর উপজেলার একই গ্রামের মেহেদি হাসানের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়ি থেকেই সে পড়াশোনা করে।
মঙ্গলবার সকাল ৭টায় সাদিয়ার প্রসব বেদনা শুরু হয়ে বাবার বাড়িতেই সন্তান প্রসব হয়। পরে স্বাভাবিকভাবে সাদিয়া ছেলে সন্তানের মা হয়। সকাল ৯টায় একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সাদিয়াকে তার মা এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।
শিক্ষকরা জানান, সে দেড় ঘণ্টার পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে।
আলী আশরাফ কলেজের প্রভাষক মো. মিরাজুর রহমান জানান, মেয়েটি ভালো ছাত্রী। এইচএসসি প্রথম বর্ষে ভর্তির পর বিয়ে হয়। অন্যান্য মেয়ের মতো নিয়মিত ক্লাস করেছে। সে দমে যায়নি। বাল্যবিবাহ ও সন্তান প্রসব এসব বাধা তাকে থামাতে পারেনি। সে পড়াশোনা চালিয়ে যাবে।
দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব গোবিন্দ প্রসাদ সরকার জানান, পরীক্ষা চলাকালে আমি মেয়েটির খোঁজ নিয়েছি। সে খুব সাহসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে দৌলতখান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি মেয়েটি যাতে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করেছি। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ উপজেলার শতাধিক মেয়ের বাল্যবিবাহ হয়েছে। সদ্য সন্তান প্রসবের কারণে সাদিয়ার পরিবার থেকে তাকে পরীক্ষা দেয়ার জন্য সব ধরনের সহযোগিতা করেছে। সাদিয়ার মায়েরএকান্ত প্রচেষ্টায় সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষায় অংশ নেয়ায় তিনি সাদিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied