ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসান বহিষ্কার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২১ রাত ৮:৫২
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে তথ্য নিশ্চিত করেন দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন।
 
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে আগামী ৫ জানুয়ারি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইদ্রিস আলীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে টেবিল ফ্যান মার্কায় অংশ গ্রহণ করে ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসান। এজন্য দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন মিয়াকে (ভারপ্রাপ্ত) সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
 
বহিষ্কারের বিষয় নিয়ে ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসান বলেন,আমি আগেই দল থেকে অব্যাহতি নিয়েছি।

শাফিন / শাফিন

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ