গাজীপুরে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা নদী রক্ষা কমিটির ৬৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।গাজীপুর জেলা প্রশাসক( রাজস্ব) মামুন সরদারের সভাপতিত্বে গাজীপুর জেলা প্রশাসক আয়োজিত সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড কাপাসিয়া, বীর মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ হাতেম আলী, গাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাহিম সরকার ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রমুখ।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার বলেন, নদী, পুকুর, খাল এর অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের নাম প্রকাশ ও জোরদার উচ্ছেদ কার্যক্রম চালাতে হবে।
শ্রীপুর বেড়াইদেরচালা এলাকার এক্স সিরামিকের দখলে থাকা লবলং নদীটি উদ্ধারের দাবী জানিয়ে তিনি আরো বলেন, অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক না কেন তাদের উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
এছারাও লবলং খাল খননের অগ্রগতি ও জয়দপবপুর বাজার এলাকার মুন্সিপাড়া পুকুর এবং চিলাইনদী খননের ছয় কোটি বিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে কাজের অগ্রগতির বিষয়ে সরেজমিনে তদন্ত করার দাবী জানান তিনি।
সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মোঃ মারুফ দস্তগীর সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা), সহকারী কমিশনার (ভূমি) শ্রীপুর, সহকারী কমিশনার (ভূমি) কাপাসিয়া প্রমুখ।
শাফিন / শাফিন
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied