ফটিকছড়িতে র্যাব চা শ্রমিকের সংঘর্ষ, আহত-০৬
ফটিকছড়ির ভুজপুরে বারমাসিয়া চা-বাগানে মাদক বিক্রেতাকে গ্রেফতার অভিযানের সময় র্যাবের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে র্যাবের ৫ সদস্য ও এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ২৭শে ডিসেম্বর(সোমবার) সন্ধ্যায় ভূজপুর থানার সুয়াবিল বারমাসিয়া চা বাগানে এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় বাগানের শ্রমিকেরা র্যাবের ব্যবহৃত মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, সোমবার বিকেলে র্যাবের একটি প্রতিনিধি দল (সাদা পোশাকে) বারমাসিয়া চা বাগানের মাদক ব্যবসায়ী চিত্তরঞ্জন (৫৫)কে গ্রেফতার করতে গেলে বাগানের কিছু শ্রমিক ডাকাত এসেছে বলে পাগলাঘণ্টা বাজিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বাগানের অভ্যন্তরে কোনো দুর্ঘটনা ঘটলে সংকেত হিসেবে এ ঘণ্টা বাজানো হয়। ঘণ্টার শব্দ শুনে বাগানের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক এসে র্যাব সদস্যদের ঘিরে ফেলেন। একপর্যায়ে শ্রমিকেরা র্যাব সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ৫জন র্যাব সদস্য ও মনোতোশ (৪৫) গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। পরে ভুজপুর থানার পুলিশ ও র্যাবের অন্য প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী বলেন, বারমাসিয়া চা বাগানে র্যাব অভিযানে গেলে সেখানে র্যাব ও চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বারমাসিয়া র্যাব ও চা শ্রমিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ঘটনারদিন রাতে র্যাব-৭-এর উপপরিচালক মেহেদী হাসান, হাটহাজারীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাহাদাত হোসেন, ভুজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাফিন / শাফিন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ