ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আরএনপিপি প্রকল্পের ইউনিট-২ এর পঞ্চম স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১১:৪০

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের (আরএপিপি) দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে পঞ্চম স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসেমের কর্মীরা বিরতিহীনভাবে ২৩ ঘণ্টা কাজ করে ৮৫০ ঘনফুট সেলফ-কম্প্যাক্টিং এই কংক্রিট মিশ্রণ ঢালাই করেছেন।

মঙ্গলবার(২৮ ডিসেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি গণমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের পঞ্চম স্তরে +৩৮.১৮০ থেকে +৪৩.৪০০ পর্যন্ত এলিভেশনে কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে ট্রেস্ট রসেমের বিশেষজ্ঞদের উচ্চ পেশাদারিত্ব এবং নির্মাণ সাইটে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। ফলে পঞ্চম স্তরের কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের সিলিন্ডার আকৃতির কাঠামোর কাজ সম্পন্ন হলো।

তিনি জানান, অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার একটি অন্যতম অংশ, যা পরিবেশে তেজস্ক্রিয়তা নির্গমণরোধ করে। পরবর্তী ধাপে এই ইউনিটের ডোম স্থাপন করা হবে। বর্তমানে কন্টেইনমেন্ট ডোমের বিভিন্ন অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ২০২২ সালের প্রথমার্ধেই অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে ডোম স্থাপনের কাজ সম্পন্ন হবে।

প্রকল্প সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দু’টি ইউনিট থাকবে যার প্রতিটিতে স্থাপিত হবে ৩+ প্রজন্মের সর্বাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। প্রতিটি রিয়্যাক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগা-ওয়াট। আধুনিক নকশার এই রিয়্যাক্টর সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়