মালদ্বীপের সমুদ্রসৈকতে ‘পরান বন্ধু’কে খুঁজছেন আনিকা
এ প্রজন্মের মেধাবী গায়িকা তাসনিম আনিকা। ‘খোলা আকাশ’, ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’, ‘লুকোচুরি প্রেম’ ইত্যাদি মৌলিক গানে তিনি স্বকীয়তা প্রকাশ করেছেন। স্টেজ শো’তেও তার পরিবেশনা অনবদ্য।
এই গায়িকা এবার হাজির হয়েছেন নতুন গান-ভিডিও নিয়ে। যার শিরোনাম ‘পরান বন্ধু’। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা লিখেছেন তাপস ও নাজমুস সাদাত নাজিম। সুর ও সংগীতায়োজনে কৌশিক হোসেন তাপস।
মালদ্বীপে সমুদ্র তীরে মনোরম পরিবেশে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে মডেল হয়েছেন আসিফ আজিম ও শার্লিনা হোসেন। রয়েছেন গায়িকার আনিকারও দারুণ উপস্থিতি।
আনিকা বলেন, ‘গতমাসে মালদ্বীপে গানটির ভিডিওর শুটিং হয়েছে। জীবনে প্রথম মালদ্বীপে গেলাম গানটির ভিডিও করতে। দারুণ অভিজ্ঞতা হয়েছে। তিন দিন ধরে সেখানকার সমুদ্র সৈকতে ভিডিওটির কাজ হয়েছে। সবাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। এর জন্য ভালো রেসপন্সও পাচ্ছি।’
টিএম প্রোডাকশনের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটি প্রযোজনার পাশাপাশি ভিডিওর স্ট্রাইল করেছেন ফারজানা মুন্নী।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল