পবিপ্রবিতে সু-শাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে সু-শাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে এপিএ’র আওতায় ন্যাশনাল ইন্টিগ্রেটি, স্ট্রাটিজি গ্রিভেন্স রিভার সিস্টেম, সিটিজেন চার্টার, রাইট টু ইনফরমেশন এন্ড ই গর্ভনেন্স ও ইনোভেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম দস্তগীর এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সু-শাসনের কোন বিকল্প নেই। এ জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনকে মানতে হবে এবং নিজের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সাথে ২০৩০ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্রমুক্ত এবং পুষ্টিসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এপিএ বাস্তবায়নের মাধ্যমে ই-ফাইলিং কার্যক্রম শুরু করতে হবে। এ লক্ষ্যে তিনি পেপারলেস এবং ক্যাশলেস অফিস ম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমরান হোসেন।
শাফিন / শাফিন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা