মোড়েলগঞ্জে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদ্রাসার সামনে অবৈধ দোকানঘর নির্মাণ
বাগেরহাটের মোড়েলগঞ্জে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি মাদ্রাসার সামনে অবৈধ স্থাপনা দোকানঘর নির্মাণ করেছে দখলদাররা। প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির নোটিস অমান্য করে ওই প্রভাবশালী মহলটি অবৈধ অবৈধ স্থাপনা দোকান ঘরটি এখনো অপসারণ করেননি।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলাা পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট গ্রামে পুটিখালী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এরিয়ায় সুলতান আহম্মেদের ছেলে তাওহিদ শেখ অবৈধ স্থাপনা দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পরিবেশ হচ্ছে বিনষ্ট।
একদিকে সরকারি রেকর্ডিও খাল আটকে, অন্যদিকে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ধরনের দোকানপাট নির্মাণ করা যাবে না। পরিপত্র থাকলেও কোনো কর্ণপাত করছে ওই প্রভাবশালী মহলটি। মাদ্রাসা কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা দোকানঘর সরিয়ে নেয়ার জন্য বলা সত্ত্বেও শুনছে তাদের কোনো কথা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক অভিভাবকদের এ বিষয়ে রয়েছে চরম ক্ষোভ। বিষয়টি দেখার কি কেউ নেই?
এ বিষয়ে পুটিখালী ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ আকরাম হোসেন শেখ বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের সর্বশেষ পরিপত্রের আলোকে দোকান মালিককে তার নির্মাণ করা দোকান ঘরটির অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিলো। ম্যানেজিং কমিটি অভিভাবকদের অবহিত করা হয়েছে। তবে, মাদ্রাসার সিমানার নির্দিষ্ট জমির বিষয় তিনি অবহিত নন।
মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. আবুল বাশার এ সর্ম্পকে বলেন, ৭-৮ মাস পূর্বে ওই দোকানঘরটি নির্মাণের সময় তিনি সভাপতি হিসেবে বাঁধা দিলেও কোন কর্নপাত করেনি।
তৎতকালীন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাষক গাজী ইকবাল হোসেন বলেন, দোকানঘর নির্মাণের সময় ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক সভাকরে দোকান মালিককে নিষেধ করা সত্ত্বেও স্থানীয় কিছু বিষয়াদির কারণে বাধা কোনো কাজে আসেনি।
দোকান মালিক তাওহিদ শেখ বলেন, তিনি মাদ্রাসার জমিতে দোকানঘর নির্মাণ করেননি। তার পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলেছেন।
এ সর্ম্পকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, পুটিখালীতে মাদ্রাসার এরিয়ায় দোকান নির্মাণের বিষয়টি তিনি অবহিত নয়। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে কোনো প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত