ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঝরেপড়া শিক্ষার্থীদের জরিপ করছে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১২:২

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সারাদেশে আট থেকে ১৪ বছর বয়সী ঝরেপড়া শিক্ষার্থীদের জরিপ শুরু করেছে সরকার। যেসব এলাকায় বিদ্যালয়বহির্ভূত শিশু রয়েছে তার একটি ম্যাপিং করে শিক্ষার্থী যাচাই-বাছাই করা হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) জরিপ যাচাই-বাছাই করে ড্রপ আউট চিহ্নিত করা হবে।

সোমবার (১৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কত এনরোলমেন্ট রয়েছে এবং কত ড্রপ আউট হয়েছে তা জানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, দেখা গেছে- বিভিন্ন এলাকায় অনেক বেশি ভর্তি হয়েছে। সেটা কোথা থেকে গিয়ে ভর্তি হলো? ঢাকা শহর থেকে গিয়ে হলো? অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। এদের অনেকে বিভিন্ন এলাকার বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে। পুরো চিত্র পেলে আমরা বুঝতে পারবো, ঢাকা শহরে প্রাথমিকের শিক্ষার্থী কমে গেছে কি-না। শিক্ষার্থীদের চিহ্নিত করা যাবে। ড্রপ আউট কত তাও চিহ্নিত করা যাবে।

জরিপ পরিচালনায় দেশের সব উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রম বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই)। রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক-২) ছাড়া দেশের ৬৪ জেলার ৩৪৫টি উপজেলায় এবং সব সিটি করপোরেশনসহ ১৫টি শহর এলাকায় এটি বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত