ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গজারিয়ার ভবেরচরে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন প্রচারণা


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৩:৫

বুধবার (২৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ৫ জানুয়ারি গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ভবেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করেন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। 

আলোচনা সভায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন মিন্টু, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মেদ ফরাজী।

শাফিন / জামান

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০