নড়াইলে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ঢাকা বাংলা বাজারের এক বই ব্যবসায়ী হাসান পারভেজ(৪৪) নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়া গুরুতর আহত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাজধানী ঢাকা বাংলা বাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌচ্ছালে তাদের মটরসাইকেল টি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা দুইজন গুরুত্বর আহত হন।
এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায়। আহত মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে লোহাগড়া থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied