ফুলকপির সুস্বাদু পায়েস
শীত আসতেই বাজারে ফুলকপি ভরে উঠেছে। দামে সস্তা হলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলো ফুলকপি। তরকারি থেকে শুরু করে পাকোড়াসহ নানা ধরনের পদ তৈরি করা যায়। চাইলে ফুলকপির মিষ্টান্ন পদও খেতে পারবেন। ফুলকপি দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু পায়েস।
ফুলকপির পায়েস তৈরির সহজ রেসিপি-
উপকরণ
১. ফুলকপি ১টি
২. দুধ ২ লিটার
৩. ভাঙা বাসমতি চাল অর্ধেক কাপ
৪. কনডেন্সড মিল্ক আধা কাপ
৫. খেজুরের গুড় আধা কাপ
৬. এলাচ
৭. দারুচিনি গুঁড়া
৮. কাজু
৯. কিশমিশ ও
১০. বাদাম।
পদ্ধতি : প্রথমে ছোট ছোট করে কেটে নিন ফুলকপি। এবার গরম করা দুধে চাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে আধা লিটার দুধ ও কেটে রাখা ফুলকপি মিশিয়ে আবারও জ্বাল দিন। সেদ্ধ হয়ে এলে চালের সঙ্গে গুড়, আধা লিটার দুধ, দারুচিনি ও এলাচের গুঁড়া মিশিয়ে দিন।
ভালো করে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। এবার নাড়তে নাড়তে মিশিয়ে দিন পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। চাল ও ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাজুবাদাম সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেলো ফুলকপির পায়েস।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত