ঘিওরে দুই দিনে ১০ গরু চুরি
মানিকগঞ্জের ঘিওরে গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। ফলে গরু চুরি ঠেকাতে ঘুম হারাম হয়ে গেছে খামারিদের।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র শীতের এই সময় পাড়ায় পাড়ায় হানা দেয়। বছর দুয়েক ধরে যেন গরু চুরির হিড়িক পড়ে। এমনকি এই চোর চক্রের সাথে স্থানীয় গরু বিক্রির দালাল ও কসাইদের যোগসাজশে চুরিকৃত গরু নির্জন স্থানে জবাই করে রাতের আঁধারে গোশত পাচার করে দিচ্ছে। এই গোশত রাতের মধ্যেই চলে যায় জেলা শহর কিংবা অন্যত্র গোশত বিক্রয়খানায়- এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম দোতরা গ্রামের আবুল বাশারের ৪টি, তফিজ মাতাব্বরের ৩টি গরু চুরি হয়ে যায়। এর আগে মঙ্গলবার রাতে কৃষি খামারি মো. আনোয়ার হোসেনের ৩টি গরু চুরি হয়ে যায়। চোররা গরুর মাংস নিয়ে চামড়া ফেলে যায়।
এছাড়াও সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ডর ঠিক উত্তর পাশে সরিষা ক্ষেতে রক্তাক্ত গরুর মাথা, চামড়া ও ভুঁড়ি পাওয়া যায়। গত দুই বছর আগে উপজেলার বানিয়াজুরী বেড়িবাঁধ, মহাদেবপুর, ধুলন্ডী, সাটুরিয়া, হরিরামপুরেও এমন অমানবিক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছিল।
চঙ্গ শিমুলিয়া এলাকার কৃষি খামারি মো. আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু দেখতে উঠি। কিন্তু গরু দেখতে যাওয়ার সময় দেখি আমার ঘরের দরজা বাইরে শেকল দিয়ে আটকানো। পরে পাশের লোকজন ডাকাডাকি করে এনে দরজা খুলি। ঘর থেকে বেরিয়ে গোয়ালঘরের সামনে গিয়ে দেখি আমার গরুগুলো নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলো পাইনি। আমার গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। আমি রাতেই থানায় ফোন দিয়েছিলাম কিন্ত তারা না এসে আমাকে থানায় যেতে বলে।
একই গ্রামের হারুন মাস্টার জানান, বিগত কয়েক বছর যাবৎ এ ধরনের গোশত চুরির ঘটনা ঘটেছে।
ঘিওর থানার ওসি (তদন্ত) মো. মহব্বত খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত খামারিদের সাথে কথা বলেছি। এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তলাশি জোরদার করা হচ্ছে। সংঘবদ্ধ এই চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী