ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে ভ্যানচালকের লাশ উদ্ধার


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ২:২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ নুর নবী (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের বিল থেকে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নুরনবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সীবাড়ির মৃত নুরু ছাফার ছেলে।

নিহতের স্ত্রী জানান, নুর নবী গতকাল বুধবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে ‍আসেনি। রাত ১টার দিকে তার মুঠোফোনে ফোন করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে তার সাথে কারো সাথে তেমন বিরোধ নেই। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের এএসপি শাহাদাৎ হোসেন ‍এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী।

পুলিশ জানায়, লাশের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার