কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা
তজুমদ্দিনে অনুমতি ছাড়া প্রাইমারির তিন প্রধানের দেশত্যাগ
ভোলার তজুমদ্দিনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ গমনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিদ্যালয় খোলা থাকলেও কোনো ধরনের ছুটি না নিয়েই ১৩ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজের প্রচেষ্টা করছেন প্রধান শিক্ষক সিন্ডিকেটের নেতারা।
সূত্রমতে, উপজেলার খোশনদীবোর্ড সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় সরকার, কাঞ্চনপুর সপ্রাবির প্রধান শিক্ষক মরণ চন্দ্র দাস ও কাজিকান্দি ওয়াহিদিয়া সপ্রাবির প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাস একযোগে গত ১৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, তারা তিনজন কোনো ধরনের ছুটি ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভারত গমন করেন। বিদেশ গমনকালে তারা পরিচয় গোপন করেন বলে জানা গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি অবগত হয়েও কোনো ব্যবস্থা গ্রহণ না করে তিন শিক্ষককে রক্ষা করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ২৯ ডিসেম্বর দেশে ফিরে স্কুলে না গিয়ে জেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তাকে ম্যানেজ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের কার্যালয়ে তার সাথে দেখা করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলে।
২৯ ডিসেম্বর কাজিকান্দি ওয়াহিদিয়া সপ্রাবির প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাস ভারত গমনের কথা স্বীকার করে জানান, তিনি ২৯ ডিসেম্বর দেশে এসেছেন। তবে বিদ্যালয়ে এখনো যাননি।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে খোশনদীবোর্ড সপ্রাবির প্রধান শিক্ষক মলয় সরকারের কাছে জানতে চাইলে তিনি ছুটি নেয়ার দাবি করেন। কার কাছ থেকে এবং কত দিনের ছুটি নিয়েছেন প্রশ্ন করলে তার উত্তর না দিয়েই ফোন কেটে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের কাছে অনুমতি ছাড়া প্রধান শিক্ষকদের বিদেশ গমনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। বিদ্যালয়ে যারা ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে আছেন তাদের অভিযুক্ত প্রধান শিক্ষকদের হাজিরা খাতায় স্বাক্ষর গ্রহণ না করার জন্য বলা হয়েছে।
১৩ দিন তাদের স্কুলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, ১৯ ডিসেম্বর সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানদের এ বিষয়ে সাধারণ ডায়েরি করার নির্দেশ দিয়েছেন।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষটি তিনি অবগত হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে সাধারণ ডায়েরি করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো তথ্য প্রেরণ করা হয়নি।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন