পাবনায় আওয়ামী লীগ নেতা পরাজিত মেম্বার প্রার্থী হত্যা মামলার মহিলা আসামি গ্রেপ্তার
পাবনায় আওয়ামী লীগ নেতা পরাজিত মেম্বার প্রার্থী হত্যা মামলার এক মহিলা আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোররাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা পরাজিত মেম্বরার প্রার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, নিহত শামীম হোসেনের পিতা নুর আলী বাদী হয়ে বুধবার রাতে তারিকুল ইসলাম নিলুকে এক নম্বর আসামিসহ তার পরিবারের ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। এরপর নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। ওই হত্যাকাণ্ডের পর হত্যাকারী নিলু পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরল ইসলাম মধু পরাজয়ের পর কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটের ওপর চায়ের দোকানে বসে আলোচনা করছিরেন। এ সময় দৃর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি করে শামীমকে হত্যা করে। তবে অতি দ্রুততম সময়ে পুলিশ তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশি তদন্তে নিজ দলের পরাজিত বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম নিলু ও তার ছেলে ইমরান হোসেনসহ তার লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে শনাক্ত হয়। নিহত শামীম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনিও মেম্বার প্রার্থী ছিলেন।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত