বোরহানউদ্দিনে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে নারীপক্ষের সহযোগিতায় ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা বিভাগের বোরহান উদ্দিন উপজেলা কর্মকর্তা ডা. মো. মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু প্রমুখ।
সভায় সভাপত্বিত করেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের উপজেলা সমন্বয়কারী মো. নাঈম। সভায় প্রকল্পের পরিচিতি তুলে ধরেন জেলা সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ নোমান। এ সময় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের মাধ্যমে আগামী ৪ বছর ৫টি বিভাগের ৯টি জেলার ২৭টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তাবায়ন করবে। এর মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি পাবে। তরুণদের মাঝে প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মানবাধিকার এবং জেন্ডার বিষয়ে গণজাগরণ তৈরি হবে। স্বাস্থ্যসেবা দানকারীদের দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে কিশোর-কিশোরীরা প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে বেড়ে উঠে। পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে। একই সাথে সেবার পরিবেশ গড়ে তোলা হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান