নায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন হিশাম চিশতি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। পারিবারিক নাম ফারজানা ইয়াসমিন তমা। ২০১৯ সালে হুট করেই দিয়েছিলেন বিয়ের ঘোষণা। বরের নাম হিশাম চিশতী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রাজনীতির সঙ্গেও যুক্ত। কানাডায় থাকেন।
বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।
তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন। এদিকে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। সেই নোটিশ কাছে এসে পৌঁছেছে।
হিশাম বলেন, ‘বিয়ের পর থেকে বেশকিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নেই।
এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’
‘তার জন্য আমার শুভ কামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই’- যোগ করেন তমা।
তবে এই নোটিশের ব্যাপারে জানতে চাইলে তমা নিশ্চিত করেছেন, তিনি কোনো নোটিশ পাননি।
উল্লেখ্য, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা।
চলতি বছর বেশ আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল