আক্কেলপুরে প্রথম দিনে মাধ্যমিক পর্যায়ের ৯৮৪ শিক্ষার্থী পেল ফাইজারের টিকা
জয়পুরহাটের আক্কেলপুরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন কার্যক্রমের অংশ উদ্বোধনের প্রথম দিনেই ৯৮৪ শিক্ষার্থী নিয়েছে ফাইজারের টিকা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই টিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে আক্কেলপুর এফ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে ১২ থেকে ১৭ বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হবে।
শাফিন / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied