কোপায় প্রথম ম্যাচের আগে ‘সুখবর’ পেল আর্জেন্টিনা
লাতিন আমেরিকান ফুটবল মানেই চেনা এক দ্বৈরথ। ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশেও এই ঢেউ এসে লাগে। যেমনটা হয়েছে এবারও। ব্রাজিল কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে তুলে নিয়েছে দারুণ এক জয়। ভেনেজুয়েলা পাত্তা পায়নি স্বাগতিকদের কাছে। ৩-০ গোলের জয় দিয়ে মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার পালা আরেক প্রতিদ্বন্দ্বী ফেভারিট আর্জেন্টিনার।
বাংলাদেশ সময় আজ (সোমবার) দিবাগত রাত ৩টায় মিশন শুরু লিওনেল মেসিদের। তাদের প্রতিপক্ষ চিলি। এই লড়াইয়ের আগে ফেভারিটরা পেলেন সুখবর। কারণ প্রতিপক্ষের অন্যতম সেরা তারকাটিই যে নেই। রিওতে অনুষ্ঠেয় ম্যাচে চিলি পাচ্ছে না তারকা ফুটবলার অ্যালেক্সিস সানচেজকে।
দুইবারের কোপা চ্যাম্পিয়ন চিলির জন্য তো এটা বড় দুঃসংবাদ চিলি শিবিরে। অনুশীলনে পেশিতে ব্যাথা অনুভব করেন এই অভিজ্ঞ ফুটবলার। যিনি আবার দলটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এ কারণেই শুধু আর্জেন্টিনা ম্যাচ নয়, গ্রুপ পর্যায়ে দেখা যাবে না সানচেজকে।
লিওনেল মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ নিজ দেশ চিলিতে থাকছেন। সেখানে মেডিক্যাল দলের সঙ্গে নিজের ফিট হওয়ার লড়াই চলবে তার। চিলির জাতীয় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দেখুন, সানচেজের সুস্থ হয়ে উঠতে যে সময় লাগবে, তাতে কমপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরিয়ে যাবে। এ কারণে এই ক্রীড়াবিদ আপাতত চিলিতেই দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন।’
সানজেচের না থাকা নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘তাদের দলে অ্যালেক্সিস সানচেজ নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। সে তার জায়গায় বিশ্বের অন্যতম সেরা। কিন্তু তারা এমন একটা দল যারা জানে কীভাবে খেলতে হয়। তাদের দলে বেশ কয়েকজন তারকা ফুটবলার আছে।’
চিলি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই কেবল মাঠে নামার সুযোগ পাবেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার আগে সেরা তারকাকে ছাড়া শুরুতেই আর্জেন্টিনাকে আটকানোর কথা চিন্তা করতে হচ্ছে তাদের।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ