ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে ফেনসিডিলসহ আটক এক


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ৪:১৮
নড়াইল সদর থানার শেখ রাছেল সেতু এলাকা থেকে ৫০ (বোতল) ফেনসিডিলসহ এক মাদক কারবারি কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মো. জুবায়ের হোসেন (৩২) নামে ওই ব্যক্তি কে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত জুবায়ের হোসেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন হাগড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে।
 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন শেখ রাসেল ব্রিজের পূর্ব পাশে অবস্থান করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. ফাহাদ হোসেন,সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. বিপ্লব শেখ ও সঙ্গীয় ফোর্সসহ একটি দল,এসময় মো. জুবায়ের হোসেন মোটরসাইকেল যোগে শেখ রাসেল ব্রিজের পূর্বপাশে আসলে পুলিশ কর্মকর্তারা তার মোটরসাইকেল থামিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং মাদকদ্রব্য (ফেনসিডিল) বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করেন। 
 
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক কারবারি জুবায়ের হোসেন কে আটকের পর তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / শাফিন

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা