পবিপ্রবির ৫৯ জন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২১-২২ এর জন্য মনোনীত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পে গবেষণায় জন্য এই ফেলোশিপ প্রদান করেছে।
৩১ ডিসেম্বর(শুক্রবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফেলোশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।মোট ২৪৮৮ জন শিক্ষার্থী এবছর ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। এদের মধ্যে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮৮ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮২ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭৬ জন এবং নবায়ন ক্যাটাগরিতে ৪২ জন মনোনীত হয়েছেন।
পবিপ্রবি থেকে মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে, ৩জন ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে এবং ১জন বিজ্ঞান ও চিকিৎসা ক্যাটাগরিতে এই বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত সকলে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪০০০ টাকা পাবেন।
শাফিন / শাফিন
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied