দক্ষিণ আফ্রিকায় ভারতের অধিনায়ক রাহুল
ভারতের ক্রিকেটে যেন বদলের হিড়িক। প্রথমে টি-টোয়েন্টি ও পরে ওয়ানডের অধিনায়কত্বে বদল আসে। বিরাট কোহলির জায়গা নেন রোহিত শর্মা। এবার নতুন অধিনায়কের দলে নাম উঠল লোকেশ রাহুলের। সেটা অবশ্য এক সিরিজের জন্যই। রোহিত শর্মার অনুপুস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
১৮ সদস্যের দলে তার নেতৃত্বে থাকার বিষয়টি শুক্রবার জানায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। হ্যামস্ট্রিংয়ের চোটে শুরুতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। এখন জানা গেছে ওয়ানডেতেও থাকছেন না তিনি।
এ নিয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতেন শর্মা বলেছেন, ‘আমরা রাহুলকে তিন ফরম্যাটে খেলার মতো একজন হিসেবে দেখছি। তার নেতৃত্ব দেওয়ার ভালো অভিজ্ঞতাও আছে। সে নেতৃত্বগুণ প্রমাণ করেছে। এটাই আসলে নির্বাচকদের ভাবনা ছিল। যখন রোহিত ইনজুরিতে পড়েছে, আমরা ভেবেছি সেই সবচেয়ে যোগ্য। আমাদের ভরসা আছে তার ওপর।’
এই সিরিজের দলে ফিরেছেন ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১১১ ওয়ানডেতে ১৫০ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরে অবশ্য রঙিন পোশাকে প্রত্যাবর্তনটা আগেই হয়েছিল তার।
শাফিন / শাফিন
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ